ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ড. সৈয়দা সুলতানা রাজিয়ার নেতৃত্বে আইইবি’র অকুপেশনাল সেফটি বোর্ড পুনর্গঠন

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ‘দ্য অকুপেশনাল সেফটি বোর্ড অব বাংলাদেশ’ (ওএসবিবি) নতুন করে গঠন করা হয়েছে। প্রতিষ্ঠানের কেন্দ্রীয় কাউন্সিলের ৬৫২তম সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এই উচ্চপর্যায়ের বোর্ডটি পুনর্গঠন করা হয়। নবগঠিত এই বোর্ডে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট অধ্যাপক ড. প্রকৌশলী সৈয়দা সুলতানা রাজিয়া।

এই বোর্ডে দেশের প্রথিতযশা প্রকৌশলীদের পাশাপাশি বিভিন্ন সরকারি ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির ভাইস-চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল এবং প্রকৌশলী মো. আল-ইমরান হোসাইন দায়িত্ব পালন করবেন। এছাড়া পদাধিকারবলে শিল্প সচিব, শ্রম ও মানবসম্পদ সচিবসহ এফবিসিসিআই ও বিএমএ-এর মতো শীর্ষ সংগঠনের প্রতিনিধিদের এই বোর্ডে রাখা হয়েছে।

আইইবি কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, এই নবগঠিত বোর্ড প্রকৌশলীদের পেশাগত মানোন্নয়ন এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করবে। দেশের শিল্প ও অবকাঠামো খাতে পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় এই বোর্ড নীতিনির্ধারণী পর্যায়ে কাজ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য বৈষম্য দূর করার আহ্বান আইনমন্ত্রীর

ড. সৈয়দা সুলতানা রাজিয়ার নেতৃত্বে আইইবি’র অকুপেশনাল সেফটি বোর্ড পুনর্গঠন

আপডেট সময় : ০৩:৫৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬