ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মধ্যপ্রাচ্যে অস্থিরতা: দোহায় শাকিরার কনসার্ট স্থগিত

মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে কাতারের রাজধানী দোহায় পপ তারকা শাকিরার পূর্বনির্ধারিত কনসার্টটি স্থগিত করা হয়েছে। আগামী ১ এপ্রিল এই জমকালো অনুষ্ঠানটি আয়োজনের কথা থাকলেও বিরাজমান যুদ্ধাবস্থার প্রেক্ষাপটে নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কাতার পর্যটন সংশ্লিষ্ট একটি ওয়েবসাইটের মাধ্যমে অনুষ্ঠানটি স্থগিতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শুধু কাতারেই নয়, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠেয় ‘অ্যাফলিনিটজ মিউজিক ফেস্টিভ্যাল’ নিয়েও একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে শাকিরা ও জোনাস ব্রাদার্সের পারফর্ম করার কথা ছিল। তবে আয়োজকরা জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতির কারণে অনুষ্ঠানটি আগামী নভেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধ বিশ্বকে দারিদ্র্যের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে: জাতিসংঘের উদ্বেগ

মধ্যপ্রাচ্যে অস্থিরতা: দোহায় শাকিরার কনসার্ট স্থগিত

আপডেট সময় : ০৩:৫৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬