ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

বর্তমান বৈশ্বিক পরিস্থিতি ‘তৃতীয় বিশ্বযুদ্ধের’ সমান: রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ

বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাতের ভয়াবহতা দেখে বর্তমান পরিস্থিতিকে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ হিসেবে বর্ণনা করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। গোরচাকভ ফান্ডের ট্রাস্টি বোর্ডের এক বৈঠকে তিনি বলেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের অনেকেই এখনকার অস্থিরতাকে বৈশ্বিক যুদ্ধের সাথে তুলনা করছেন। লাভরভের মতে, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যে পশ্চিমা দেশগুলোর আধিপত্য বিস্তারের চেষ্টাই এই সংকটের মূল কারণ।

পশ্চিমা বিশ্বের রাজনৈতিক নেতৃত্বের কঠোর সমালোচনা করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়ার সাথে সংঘাতে লিপ্ত হতে গিয়ে পশ্চিমারা তাদের অবশিষ্ট অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি অপচয় করছে। তিনি আরও জানান, আফ্রিকার দেশগুলোর সাথে সম্পর্ক জোরদারে আগামী অক্টোবরে মস্কোতে একটি বড় ধরনের সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া।

মধ্যপ্রাচ্য পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে লাভরভ বলেন, ইরান ও তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্পর্কের টানাপড়েন রাশিয়ার জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অবস্থানের সমালোচনা করে তিনি সতর্ক করেন যে, এ ধরনের বৈরী পরিবেশ আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা এবং বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।

এছাড়া কিউবার সার্বভৌমত্বের প্রতি সমর্থন এবং ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধানে জাতিসংঘ ও মুসলিম বিশ্বের সাথে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন লাভরভ। তিনি মনে করেন, একমাত্র পারস্পরিক শ্রদ্ধা এবং আলোচনার মাধ্যমেই এই বৈশ্বিক সংকটগুলো থেকে উত্তরণ সম্ভব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যবিপ্রবির নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক শেখ মাহমুদুল হাসান

বর্তমান বৈশ্বিক পরিস্থিতি ‘তৃতীয় বিশ্বযুদ্ধের’ সমান: রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ

আপডেট সময় : ০২:৫৫:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬