ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

পঞ্চগড়-১ আসনের সরকারি বরাদ্দের হিসাব চাইলেন সারজিস আলম

ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র মানুষের সহায়তায় সরকারি তহবিল থেকে এমপিদের অনুকূলে বরাদ্দকৃত অর্থের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম। তিনি বিশেষ করে পঞ্চগড়-১ আসনের জন্য বরাদ্দকৃত ১০ লাখ টাকার হিসাব দাবি করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর উদাহরণ টেনে বলেন, অন্য এলাকায় যদি বরাদ্দের হিসাব প্রকাশ করা সম্ভব হয়, তবে পঞ্চগড়ে কেন তা হচ্ছে না?

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সারজিস আলম। সেই নির্বাচনে তিনি ১ লাখ ৬৮ হাজারের বেশি ভোট পেয়েও নিকটতম প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত হন। সারজিস মনে করেন, জনগণের জন্য আসা প্রতিটি টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং তার স্বচ্ছ হিসাব প্রদান করা নির্বাচিত প্রতিনিধিদের নৈতিক দায়িত্ব। এ বিষয়ে স্থানীয় মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

পঞ্চগড়-১ আসনের সরকারি বরাদ্দের হিসাব চাইলেন সারজিস আলম

আপডেট সময় : ০১:৪৯:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬