মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, কেবল শাসক পরিবর্তন নয়, বরং রাষ্ট্রের নীতিগত ও পদ্ধতিগত সংস্কারই স্বাধীনতার প্রকৃত সুফল বয়ে আনতে পারে। তিনি মনে করেন, কাঠামোগত পরিবর্তন ছাড়া স্বাধীনতা কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ থেকে যায়। গত জুলাইয়ের রক্তক্ষয়ী ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, স্বৈরতন্ত্রের অবসান হলেও রাজনৈতিক দলগুলোর প্রস্তাবিত সংস্কার নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।
চরমোনাই পীর সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণভোটের মাধ্যমে অনুমোদিত সংস্কার প্রস্তাবগুলো দ্রুত বাস্তবায়ন করা জরুরি। তিনি সতর্ক করে বলেন, রাষ্ট্রের গুণগত পরিবর্তন না হলে আবারও স্বৈরতন্ত্র মাথাচাড়া দিয়ে উঠতে পারে। বিবৃতিতে তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদ ও ত্যাগী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং স্বাধীনতাকে অর্থবহ করার ওপর গুরুত্বারোপ করেন।
রিপোর্টারের নাম 

























