ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব: ভিয়েতনামে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে তীব্র জ্বালানি সংকটে পড়েছে ভিয়েতনাম। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত ২৬ ফেব্রুয়ারি ইরানে হামলার পর থেকে দেশটিতে ডিজেলের দাম অবিশ্বাস্যভাবে বৃদ্ধি পেয়েছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে এই জ্বালানির দাম ১০৫ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়ে বর্তমানে প্রতি লিটার প্রায় দেড় ডলারে ঠেকেছে। একইভাবে ৯৫-অকটেন পেট্রলের দামও প্রায় ৬৮ শতাংশ বেড়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলছে।

জ্বালানি সংকট মোকাবিলায় ভিয়েতনাম সরকার ইতিমধ্যে কাতার, কুয়েত ও জাপানসহ বিভিন্ন দেশের কাছে জরুরি সহায়তা চেয়েছে। এছাড়া রাশিয়ার সঙ্গে তেল ও গ্যাস উৎপাদন সংক্রান্ত একটি নতুন চুক্তি স্বাক্ষর করেছে দেশটি। অভ্যন্তরীণ বাজারে স্বস্তি ফেরাতে পেট্রল ও ডিজেলের ওপর আরোপিত পরিবেশ সুরক্ষা কর কমানোর প্রস্তাবও দেওয়া হয়েছে। এদিকে জ্বালানির দাম আকাশচুম্বী হওয়ায় বিপাকে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় অনেকে তাদের যানবাহন চালানো বন্ধ করে দিয়েছেন, এমনকি ক্রেতার অভাবে গাড়ি বিক্রি করতেও পারছেন না বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধ বিশ্বকে দারিদ্র্যের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে: জাতিসংঘের উদ্বেগ

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব: ভিয়েতনামে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ

আপডেট সময় : ০১:৪৯:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬