ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ইরানের জন্য ১৫-দফা শান্তি পরিকল্পনা যুক্তরাষ্ট্রের: আলোচনা চলছে বলে ট্রাম্পের দাবি

মার্কিন ও ইসরাইলি সংবাদ মাধ্যমগুলো নাম প্রকাশ না করা সূত্রের বরাত দিয়ে জানাচ্ছে যে যুক্তরাষ্ট্র ইরানকে একটি ১৫-দফা শান্তি পরিকল্পনা হস্তান্তর করেছে। তবে বিবিসি এ ধরনের কোনো নথি এখনো দেখতে পায়নি। এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে ‘এই মুহূর্তে’ একটি আলোচনা চলছে এবং যাদের সঙ্গে যুক্তরাষ্ট্র এ নিয়ে কথা বলছে তারা ‘খুবই মরিয়া হয়ে একটি চুক্তি’ করতে চাইছে।

যদিও একদিন আগেই ইরানের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার খবর প্রত্যাখ্যান করে এটিকে ‘ভুয়া খবর’ হিসেবে আখ্যায়িত করেছিলেন। তবে, মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সাথে আলাপের সময় বলেছেন, “ইরান শুধু অস্থায়ী নয়, একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে আগ্রহী।”

ওদিকে, বিশ্ববাজারে তেলের দাম প্রায় ছয় শতাংশ কমেছে। যদিও ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত আছে। ইরান জানিয়েছে, শত্রু ভাবাপন্ন নয় – এমন জাহাজকে তারা হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে দেবে। এতে বোঝা যাচ্ছে যে, কোনো চুক্তি না হওয়া পর্যন্ত ওই জলপথের ওপর নিয়ন্ত্রণ রাখতে চাইছে তেহরান। এদিকে, ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত প্রায় ৮২ হাজার স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানের জন্য ট্রাম্পের পরিকল্পনায় কী আছে – এ বিষয়ে বিবিসি গ্লোবাল নিউজ পডকাস্টের উত্তর আমেরিকার সংবাদদাতা অ্যান্থনি জার্কার-এর সাথে কথা বলা হয়েছে। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে টেনেসি সফরে গিয়েছিলেন এবং ট্রাম্পের যুদ্ধসংক্রান্ত লক্ষ্য সম্পর্কে যা জানতে পেরেছেন তার বর্ণনা দিয়েছেন। প্রেসিডেন্ট সেসময় বলেছিলেন, তিনি অভিযানের মাত্রা ‘ধীরে ধীরে কমিয়ে আনছেন’। তবে, একই সঙ্গে তিনি হুমকি দিয়েছিলেন যে, তেহরান যদি হরমুজ প্রণালির অবরোধ না তোলে, তাহলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ‘ধ্বংস করে দেওয়া হবে’। পরে, তিনি ওই হামলা স্থগিত করেন এবং জানান যে ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। যদিও ইরানি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের খবর অস্বীকার করেছেন।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করছে – এমন দেশের তালিকা বাড়ছে, যার মধ্যে পাকিস্তান, তুরস্ক এবং মিশর রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইতিমধ্যে ইরান ও

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধ বিশ্বকে দারিদ্র্যের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে: জাতিসংঘের উদ্বেগ

ইরানের জন্য ১৫-দফা শান্তি পরিকল্পনা যুক্তরাষ্ট্রের: আলোচনা চলছে বলে ট্রাম্পের দাবি

আপডেট সময় : ১২:৪১:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬