ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

লেবাননের জ্বালানি স্থাপনায় দফায় দফায় হামলার তথ্য ইসরাইলের

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) লেবাননজুড়ে জ্বালানি সংশ্লিষ্ট স্থাপনায় দফায় দফায় হামলার কথা জানিয়েছে। তাদের দাবি, এই স্থাপনাগুলো হেজবুল্লাহ কর্তৃক ব্যবহৃত হচ্ছিল এবং সেগুলোই হামলার লক্ষ্যবস্তু ছিল।

আইডিএফ জানিয়েছে, গত একদিনে তারা আল-আমানা কোম্পানির মালিকানাধীন জ্বালানি স্টেশনগুলোতে হামলা চালিয়েছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর ভাষ্যমতে, এই প্রতিষ্ঠানটি হেজবুল্লাহ দ্বারা ‘নিয়ন্ত্রিত’ এবং এর কার্যক্রমের আর্থিক পৃষ্ঠপোষক।

আইডিএফ আরও জানায়, এ হামলার অংশ হিসেবে লেবাননের বিভিন্ন এলাকার জ্বালানি স্টেশনগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং সেগুলোকে অকার্যকর করে দেওয়া হয়েছে। তাদের ব্যাখ্যায় বলা হয়, এই স্টেশনগুলো অস্ত্র ও যোদ্ধা বহনকারী ট্রাকে জ্বালানি ভরার কাজে ব্যবহৃত হতো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধ বিশ্বকে দারিদ্র্যের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে: জাতিসংঘের উদ্বেগ

লেবাননের জ্বালানি স্থাপনায় দফায় দফায় হামলার তথ্য ইসরাইলের

আপডেট সময় : ১১:৩৩:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬