আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পরিকল্পনা করছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকরা। ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ’-এর ব্যানারে এই কর্মসূচি পালনের জন্য অভ্যন্তরীণভাবে যোগাযোগ ও প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রমতে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিজস্ব গ্রুপগুলোতে এই বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে। বিশেষ এই দিনটিতে আওয়ামী ঘরানার শিক্ষকরা বড় আকারে জমায়েত হয়ে তাদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছেন। বিষয়টি নিয়ে শিক্ষক মহলে এবং রাজনৈতিক অঙ্গনে ইতিমধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রিপোর্টারের নাম 

























