ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

স্বাধীনতা দিবসের আলোচনা সভার তারিখ পরিবর্তন করল বিএনপি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভার পূর্বনির্ধারিত সময়সূচিতে পরিবর্তন এনেছে বিএনপি। আগামী ২৫ মার্চের পরিবর্তে সভাটি এখন ২৭ মার্চ অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর আড়াইটায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই কর্মসূচি পালিত হবে।

মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিবর্তিত তারিখে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে ২৫ মার্চ এই সভা আয়োজনের ঘোষণা দিয়েছিল দলটি। পরিবর্তিত সূচি অনুযায়ী আয়োজিত এই অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীরা উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

স্বাধীনতা দিবসের আলোচনা সভার তারিখ পরিবর্তন করল বিএনপি

আপডেট সময় : ১০:৪১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬