ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, সিঙ্গাপুরে চলছে নিবিড় পর্যবেক্ষণ

সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপি নেতা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, তাঁর শারীরিক বিভিন্ন প্যারামিটার এখন ইতিবাচক সংকেত দিচ্ছে। মস্তিষ্কের সমস্যার কারণে সুস্থ হতে কিছুটা সময় লাগলেও পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক ভালো।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে থাকা মির্জা আব্বাসের সহকারী জানিয়েছেন, সোমবার চিকিৎসকরা তাঁকে বিছানা থেকে চেয়ারে বসিয়েছেন এবং তিনি এখন অল্প অল্প কথা বলতে পারছেন। গত ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়। বর্তমানে তাঁর স্ত্রী ও সন্তান তাঁর পাশেই রয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, সিঙ্গাপুরে চলছে নিবিড় পর্যবেক্ষণ

আপডেট সময় : ০৪:৫২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬