ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

মহান স্বাধীনতা দিবসে ছাত্রদলের দুই দিনের বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে দুই দিনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি জানানো হয়।

কর্মসূচি অনুযায়ী, বুধবার দুপুরে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আলোচনা সভায় ছাত্রদলের ঢাকা মহানগরের সকল ইউনিট অংশগ্রহণ করবে। পরের দিন বৃহস্পতিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন সংগঠনের নেতাকর্মীরা।

স্মৃতিসৌধ থেকে ফিরে ছাত্রদলের নেতাকর্মীরা শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করবেন। এছাড়া সারা দেশের জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের সকল ইউনিটে বিএনপির ঘোষিত কর্মসূচির সঙ্গে সমন্বয় করে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসো হে বৈশাখ: নতুন সূর্যের আলোয় বর্ণিল বাংলা নববর্ষ ১৪৩৩

মহান স্বাধীনতা দিবসে ছাত্রদলের দুই দিনের বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা

আপডেট সময় : ০৪:৪৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬