উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশগামী শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা সলভেন্সি সার্টিফিকেট প্রাপ্তি সহজ করতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে এই বিশেষ ঋণ সুবিধা সরাসরি প্রদান করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী।
বৈঠক শেষে জানানো হয়, বিশেষ করে জাপান, কোরিয়া, জার্মানি ও চীনের মতো দেশগুলোতে যারা পড়াশোনা বা কর্মসংস্থানের জন্য যাচ্ছেন, তারা এই ঋণের আওতায় অগ্রাধিকার পাবেন। এছাড়া ইউরোপের যেসব দেশের ভিসা প্রক্রিয়ার জন্য বর্তমানে শিক্ষার্থীদের ভারতে যেতে হয়, তাদের কনস্যুলার সেবা যেন বাংলাদেশেই নিশ্চিত করা যায়, সে বিষয়েও পররাষ্ট্র মন্ত্রণালয়কে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে।
সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম ত্বরান্বিত করতে এবং জাপানে আরও দক্ষ জনশক্তি পাঠাতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। একই সঙ্গে সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ের ইতিবাচক কর্মকাণ্ডগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ও মূলধারার গণমাধ্যমে আরও বেশি প্রচার করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 

























