ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ব্রেইন টিউমারের সঙ্গে যুদ্ধে হার মানলেন জবি শিক্ষক জহিরুল ইসলাম

দীর্ঘদিন মরণব্যাধি ব্রেইন টিউমারের সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ জহিরুল ইসলাম। তার এই অকাল প্রয়াণে পুরো বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার এক যৌথ শোকবার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন গভীর শোক প্রকাশ করেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়, যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং পরিবারকে এই শোক সইবার শক্তি দেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন শিশু সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বেলা ১১টায় লক্ষ্মীপুর জেলার চাঁদখালী এলাকায় নিজ গ্রামে জানাজা শেষে তাকে দাফন করার কথা রয়েছে। তার মৃত্যুতে সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে শোকের মাতম চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য বৈষম্য দূর করার আহ্বান আইনমন্ত্রীর

ব্রেইন টিউমারের সঙ্গে যুদ্ধে হার মানলেন জবি শিক্ষক জহিরুল ইসলাম

আপডেট সময় : ১২:২০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬