ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

জুলাই বিপ্লবের বীরদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি জামায়াতের

চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে অভিহিত করে তাদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। সোমবার রাজধানীর একটি মিলনায়তনে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

সভায় সেলিম উদ্দিন বলেন, গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ সরকার দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে স্বৈরশাসন চালিয়েছে। জুলাই বিপ্লবের মাধ্যমে ছাত্র-জনতা দেশকে সেই দুঃশাসন থেকে মুক্ত করে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা এনে দিয়েছে। এই আন্দোলনে প্রায় দুই হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের এই আত্মত্যাগ জাতি কোনোদিন ভুলবে না।

তিনি আরও উল্লেখ করেন, জামায়াতে ইসলামী শুরু থেকেই জুলাই যোদ্ধাদের পাশে রয়েছে। দলটির পক্ষ থেকে প্রতিটি শহীদ পরিবারকে অন্তত ২ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া অব্যাহত রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ শহীদদের পরিবারের সদস্যদের অভাব-অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং তা সমাধানে সাধ্যমতো সহযোগিতার আশ্বাস দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রমনা বটমূল বোমা হামলা মামলা: চলতি মাসে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের সম্ভাবনা

জুলাই বিপ্লবের বীরদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি জামায়াতের

আপডেট সময় : ০৯:৩৯:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬