ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

অতিরিক্ত ভাড়া ফেরতের আশ্বাসকে ‘জনগণের সঙ্গে প্রতারণা’ বললেন ডা. শফিকুর রহমান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াতে চরম অব্যবস্থাপনা, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া আদায়ের তীব্র সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। অতিরিক্ত ভাড়া আদায়ের পর তা পুনরায় ফেরত দেওয়ার যে আশ্বাস সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, তাকে তিনি সাধারণ মানুষের সঙ্গে এক ধরণের ধোঁকাবাজি ও প্রতারণা হিসেবে অভিহিত করেছেন।

সোমবার মৌলভীবাজারের কুলাউড়ায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের তিনি বলেন, লাখ লাখ মানুষ ঢাকা ছেড়ে নাড়ির টানে বাড়ি ফিরেছেন। এই বিপুল সংখ্যক মানুষের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা কীভাবে ফেরত দেওয়া হবে, তার কোনো বাস্তবসম্মত ব্যাখ্যা নেই। তিনি সতর্ক করে বলেন, নির্বাচনের পর দেশ অচল না করার স্বার্থে অনেক কিছু মেনে নেওয়া হলেও, সরকার যদি জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড অব্যাহত রাখে, তবে ‘জুলাই যোদ্ধা’ জনতা তা প্রতিহত করবে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, আমরা সরকারের মুখে চাঁদাবাজি ও জুলুম বন্ধের অঙ্গীকার শুনতে চাই। সরকার যদি কথা ও কাজে জনকল্যাণ নিশ্চিত করতে পারে, তবে সব ইতিবাচক কাজে আমাদের সমর্থন থাকবে। অন্যথায় জনগণের অধিকার আদায়ে রাজপথে কঠোর প্রতিবাদ গড়ে তোলা হবে। অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসো হে বৈশাখ: নতুন সূর্যের আলোয় বর্ণিল বাংলা নববর্ষ ১৪৩৩

অতিরিক্ত ভাড়া ফেরতের আশ্বাসকে ‘জনগণের সঙ্গে প্রতারণা’ বললেন ডা. শফিকুর রহমান

আপডেট সময় : ০৯:৩৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬