মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির মধ্যে রয়েছে ২৫ মার্চ বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবে একটি আলোচনা সভা।
এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। এছাড়াও কেন্দ্রীয় ও মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আগামী ২৬ মার্চ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং সংগঠনের সকল পর্যায়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান পালন করা হবে।
এছাড়া, ২৬ মার্চ সকালে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি রাষ্ট্রীয় অনুষ্ঠানের অংশ হিসেবে সাভার জাতীয় স্মৃতিসৌধে যাবেন এবং সেখানে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করবেন। সোমবার জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এসব কর্মসূচির কথা জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 

























