ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

সড়ক ও রেলপথে অব্যবস্থাপনা ও দুর্ঘটনা নিয়ে জামায়াতের তীব্র ক্ষোভ

বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের সড়ক ও রেলপথে বিরাজমান অব্যবস্থাপনা, ক্রমবর্ধমান দুর্ঘটনা এবং সাধারণ মানুষের চরম ভোগান্তির বিষয়ে গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। রোববার (২২ মার্চ) এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই ক্ষোভ ব্যক্ত করেন।

বিবৃতিতে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে একের পর এক রেল ও সড়ক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি প্রমাণ করে যে, দেশের পরিবহন খাতে চরম নৈরাজ্য ও অব্যবস্থাপনা বিরাজ করছে। তিনি এই পরিস্থিতির জন্য সরাসরি সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রীর চরম অবহেলা, অদক্ষতা এবং দায়িত্বহীনতাকে দায়ী করেন। তিনি বলেন, তার ব্যর্থতার কারণেই সাধারণ মানুষ আজ নিরাপদে চলাচলের ন্যূনতম নিশ্চয়তা থেকে বঞ্চিত।

গোলাম পরওয়ার অভিযোগ করেন যে, সড়ক ও রেলপথে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো কার্যকর কোনো পদক্ষেপ নিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। নিয়মিত তদারকির অভাব, ফিটনেসবিহীন যানবাহন চলাচল, ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতা এবং রেলক্রসিংগুলোতে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি – সবকিছু মিলে একটি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তিনি গত ২২ মার্চ রাতে কুমিল্লায় ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২ জন এবং আহত অন্তত ১০ জনের প্রতি গভীর শোক প্রকাশ করেন। তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একইসঙ্গে, তিনি অবিলম্বে এই দুর্ঘটনাসহ সাম্প্রতিক সব দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসো হে বৈশাখ: নতুন সূর্যের আলোয় বর্ণিল বাংলা নববর্ষ ১৪৩৩

সড়ক ও রেলপথে অব্যবস্থাপনা ও দুর্ঘটনা নিয়ে জামায়াতের তীব্র ক্ষোভ

আপডেট সময় : ০৭:৫৪:০০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬