পবিত্র ঈদুল ফিতরের ছুটির মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া সড়ক, রেল ও নৌপথে বিভিন্ন দুর্ঘটনায় অন্তত ২৩ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ এক বিবৃতিতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বিশেষ করে কুমিল্লার পদুয়াবাজার রেলগেটে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, কেবল একজন লাইনম্যানের ওপর দায় চাপিয়ে এই ঘটনা এড়িয়ে যাওয়া উচিত নয়। এই দুর্ঘটনার পেছনে ব্যবস্থাপনাগত ত্রুটিগুলো খতিয়ে দেখা অত্যন্ত জরুরি। ঈদের ছুটিতে বাড়ি ফেরা সাধারণ মানুষের এমন জীবনহানির ঘটনা রেলওয়ের অব্যবস্থাপনার প্রতিই ইঙ্গিত করে, যা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের সকল নাগরিককে এই ছুটির সময়ে সতর্কতার সাথে চলাচল করার এবং সম্ভাব্য সকল ঝুঁকি এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে। তারা নিহতদের আত্মার শান্তি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে।
রিপোর্টারের নাম 

























