ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির দুই দিনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই দিনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়েছে।

কর্মসূচি অনুযায়ী, ২৬ মার্চ বৃহস্পতিবার ভোর ৬টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। ভোর ৫টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি’র পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হবে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকায় ফিরে এসে দলের জাতীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মীরা মহান স্বাধীনতার ঘোষক এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর-উত্তম)-এর মাজার এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। একই দিন মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এছাড়াও, আগামী ২৫ মার্চ বুধবার দুপুর আড়াইটায় রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে একটি আলোচনাসভার আয়োজন করা হয়েছে। এই সভায় বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ দেশবরেণ্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখবেন। বিএনপি এরই মধ্যে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পোস্টার প্রকাশ করেছে এবং ক্রোড়পত্র প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।

দেশব্যাপী সকল জেলা, মহানগর, উপজেলা, পৌরসহ সকল ইউনিট মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নিজস্ব উদ্যোগে আলোচনাসভা ও অন্যান্য কর্মসূচির আয়োজন করবে। দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও নিজ উদ্যোগে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করবে। বিএনপি দেশব্যাপী সকল নেতাকর্মীকে এই কর্মসূচিগুলো সফল করার জন্য অনুরোধ জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসো হে বৈশাখ: নতুন সূর্যের আলোয় বর্ণিল বাংলা নববর্ষ ১৪৩৩

স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির দুই দিনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা

আপডেট সময় : ০৪:২৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬