ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির বিস্তারিত কর্মসূচি ঘোষণা

আসন্ন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। রবিবার (২২ মার্চ) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির বিস্তারিত ঘোষণা করা হয়।

কর্মসূচি অনুযায়ী, ২৬ মার্চ ভোর ৬টায় নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। একই দিন ভোর ৫টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি’র পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে।

এরপর জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে ঢাকায় ফিরে এসে দলের জাতীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মীরা মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের মাজার এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। এছাড়া, মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এর আগে, আগামী ২৫ মার্চ দুপুর ২টা ৩০ মিনিটে রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি। এই সভায় দলের জাতীয় নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ইতিমধ্যে পোস্টার প্রকাশ করা হয়েছে এবং বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হবে। দেশের সকল জেলা, মহানগর, উপজেলা এবং পৌরসভা ইউনিটগুলোও নিজ নিজ এলাকায় আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচির আয়োজন করবে। বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও স্ব-উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব দেশের সকল ইউনিট ও নেতাকর্মীদের এসব কর্মসূচি সফলভাবে পালনের জন্য আহ্বান জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রমনা বটমূল বোমা হামলা মামলা: চলতি মাসে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের সম্ভাবনা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির বিস্তারিত কর্মসূচি ঘোষণা

আপডেট সময় : ০৩:২৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬