ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

কুমিল্লা-ফেনীতে মর্মান্তিক মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক প্রকাশ

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন এবং ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় আরও তিনজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রবিবার (২২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক শোকবার্তায় তিনি এই সমবেদনা জানান।

জামায়াত আমির বলেন, নিহতদের পরিবারের শোক কোনোভাবেই পূরণ হওয়ার নয়। তিনি নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। একইসাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

তিনি আরও বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনাগুলো আবারও প্রমাণ করে যে, আমাদের পরিবহন ব্যবস্থা, সড়ক ও রেলপথের নিরাপত্তা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীলতার অভাব কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনছে। এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হোক এবং ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা প্রতিরোধে দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।

ডা. শফিকুর রহমান নিহতদের জন্য দোয়া চেয়ে বলেন, আল্লাহ তাআলা নিহতদের শহীদের মর্যাদা দান করুন এবং তাদের পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দিন। আমীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রমনা বটমূল বোমা হামলা মামলা: চলতি মাসে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের সম্ভাবনা

কুমিল্লা-ফেনীতে মর্মান্তিক মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক প্রকাশ

আপডেট সময় : ০১:১৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬