ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

ঈদের আমেজ মিন্টুরোডে: শুভেচ্ছা বিনিময়ে মুখর বিরোধীদলীয় নেতার বাসভবন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকার ২৯ মিন্টুরোডে অবস্থিত বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনটি এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়েছিল। জামায়াতে ইসলামীর আমির ও বিশিষ্ট ব্যক্তি ডা. শফিকুর রহমান এদিন বিকেলে বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাবিদ, সাংবাদিক, পেশাজীবীসহ সমাজের নানা স্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। নারী-পুরুষ নির্বিশেষে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে সেখানে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।

ঈদ শুভেচ্ছা বিনিময়ের এই আয়োজনকে কেন্দ্র করে বিরোধীদলীয় নেতার বাসভবনটি বিশেষভাবে সাজানো হয়েছিল। নারী ও পুরুষ অতিথিদের জন্য আলাদা দুটি প্যান্ডেল স্থাপন করা হয়, যা অনুষ্ঠানের শৃঙ্খলা ও আন্তরিকতা বৃদ্ধিতে সহায়ক হয়। লাল কার্পেটে মোড়ানো উন্মুক্ত প্রাঙ্গণে দাঁড়িয়ে ডা. শফিকুর রহমান আগত সকলের সঙ্গে একে একে কুশল বিনিময় করেন। অতিথিদের আপ্যায়নের জন্য বিভিন্ন ধরনের খাবারের সুব্যবস্থা ছিল। এছাড়াও, প্যান্ডেলের মঞ্চে দেশের প্রখ্যাত ইসলামী শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত সকলকে মুগ্ধ করে। অনেক অতিথি কুশল বিনিময়ের পাশাপাশি বিরোধীদলীয় নেতার সঙ্গে ছবি তোলার সুযোগও গ্রহণ করেন।

এই অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির এটিএম আজহার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, মাওলানা আব্দুল হালিম, এহসানুল মাহবুবু জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট হেলাল উদ্দিন, দক্ষিণের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ড. ফখরুদ্দিন মানিক, শ্রকিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর পূর্বে, সকালে একই স্থানে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রমনা বটমূল বোমা হামলা মামলা: চলতি মাসে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের সম্ভাবনা

ঈদের আমেজ মিন্টুরোডে: শুভেচ্ছা বিনিময়ে মুখর বিরোধীদলীয় নেতার বাসভবন

আপডেট সময় : ০৮:৩১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬