ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

ঈদের পর সরকারের উপর চাপ বৃদ্ধির হুমকি বিরোধীদলের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকার যদি সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে, তবে ঈদের পর সংসদের ভেতর ও বাইরে থেকে বিরোধী দল সর্বোচ্চ চাপ সৃষ্টি করবে। তিনি জোর দিয়ে বলেন যে, সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে অস্বীকার করার কোনো সুযোগ নেই।

শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর বেরাইদ এলাকার পূর্বপাড়া জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম উল্লেখ করেন যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সংবিধান সংস্কার পরিষদের শপথ পাঠ নির্ধারিত থাকলেও তা বাস্তবায়ন না হওয়ায় হতাশার সৃষ্টি হয়েছে। তিনি মনে করেন, এই পরিষদ গঠন বাস্তবায়নের জন্য রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন।

একটি প্রশ্নের উত্তরে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘কোনো সরকারের কাজের মূল্যায়ন বা সমালোচনা করার জন্য এক মাস যথেষ্ট সময় নয়। তাদের আরও পর্যবেক্ষণ করার সুযোগ দেওয়া উচিত।’ তিনি আরও বলেন, সরকার প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণসহ কিছু কাজ দ্রুততার সাথে সম্পন্ন করেছে, যা অবশ্যই ইতিবাচক। আমরা তাদের ভবিষ্যৎ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে চাই।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধ নিয়ে সংবাদমাধ্যমের ওপর ক্ষুব্ধ ট্রাম্প, লাইসেন্স বাতিলের হুমকি

ঈদের পর সরকারের উপর চাপ বৃদ্ধির হুমকি বিরোধীদলের

আপডেট সময় : ০৫:০৮:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬