ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের মা-বাবার কবর জিয়ারত

পবিত্র ঈদুল ফিতরের দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বাবা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন।

গতকাল শনিবার দুপুর ১টায় তিনি জিয়া উদ্যানে পৌঁছান এবং তাঁর মা-বাবার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাঁর পরিবারের সদস্যবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতারা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

এর আগে, একই দিন সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। তিনি বলেন, বহু বছর পর দেশের মাটিতে ঈদ উৎসব পালন করতে পেরে তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধ নিয়ে সংবাদমাধ্যমের ওপর ক্ষুব্ধ ট্রাম্প, লাইসেন্স বাতিলের হুমকি

প্রধানমন্ত্রী তারেক রহমানের মা-বাবার কবর জিয়ারত

আপডেট সময় : ০৩:০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬