ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের ব্যানার প্রদর্শন, শিক্ষার্থীদের উদ্বেগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একটি ব্যানার টাঙানো হয়েছে, যা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। গত শুক্রবার (২০ মার্চ) সকালে শিক্ষার্থীরা এটি দেখতে পান। ধারণা করা হচ্ছে, শুক্রবার ভোরে লোকচক্ষুর আড়ালে এই ব্যানারটি লাগানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ব্যানারে ছাত্রলীগের দলীয় স্লোগান লেখা ছিল। তাদের অভিযোগ, ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই কাজটি করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন। অতীতে তাদের সন্ত্রাসী কার্যক্রমের কারণে ছাত্র-জনতা তাদের প্রত্যাখ্যান করেছে। রাতের অন্ধকারে ব্যানার টাঙিয়ে তারা আবারও ক্যাম্পাসে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। প্রশাসনের উচিত দ্রুত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করা।’

উল্লেখ্য, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর একই বছরের অক্টোবরে বাংলাদেশ ছাত্রলীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে সরকার। এরপর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই সংগঠনটির প্রকাশ্য কার্যক্রম চোখে পড়েনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য বৈষম্য দূর করার আহ্বান আইনমন্ত্রীর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের ব্যানার প্রদর্শন, শিক্ষার্থীদের উদ্বেগ

আপডেট সময় : ০১:৫৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬