ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

ঈদের আনন্দ ভাগাভাগি ও সৌহার্দ্য-সম্প্রীতি জোরদার করার আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকার পল্লবী ও রূপনগর এলাকার সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শনিবার সকালে রাজধানীর পল্লবীর বাইতুস সুজুদ জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে তিনি মুসল্লি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেন।

এ সময় আমিনুল হক দেশবাসীসহ তার নির্বাচনী এলাকার সকল মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। তিনি বলেন, এই পবিত্র ঈদের দিনে আমরা যেন প্রত্যেকে একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে পারি এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করতে পারি। তিনি আরও উল্লেখ করেন যে, একটি সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।

আমিনুল হক বলেন, আগামীর রাজনীতিতে সুস্থ ধারার পরিবেশ গড়ে তোলার মাধ্যমে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির কোনো বিকল্প নেই বলেও তিনি দৃঢ়ভাবে জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাণীদের প্রতি ভালোবাসা: মাছ ও ডিম খাওয়া নিয়ে অনুশোচনায় জয়া আহসান

ঈদের আনন্দ ভাগাভাগি ও সৌহার্দ্য-সম্প্রীতি জোরদার করার আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর

আপডেট সময় : ১২:৫৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬