অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে বিদ্যমান গণতান্ত্রিক পরিবেশের কারণেই মানুষ স্বস্তিতে ঈদ উদযাপন করছে।
শনিবার সকালে নগরীর ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডে তার বাড়ির কাছে দারুছ ছালাম জামে মসজিদে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘সবাইকে ঈদ মোবারক। আমি মনে করি, আমাদের সবার জন্য আজ ঈদের আনন্দ তো আছেই; একটি দেশে পরিবর্তিত পরিবেশে, একটি গণতান্ত্রিক পরিবেশে এবারের আনন্দটা একটু ভিন্ন। আমরা সবাই যে মালিকানা ফিরে পাওয়ার কথা বলেছিলাম, নির্বাচনের পর বহুলাংশে তা ফিরে পেয়েছি বলে মনে হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এই ঈদের আনন্দ, একটু অতিরিক্ত আনন্দ আমরা সবাই মিলে উপভোগ করছি। আমরা যেন এভাবেই থাকতে পারি, দেশটা যেন এভাবেই থাকে। সবাই মুক্ত অবস্থায় থাকতে পারে, মুক্তভাবে কথা বলতে পারে, মুক্তভাবে চলতে পারে, তার সব সাংবিধানিক, গণতান্ত্রিক, রাজনৈতিক অধিকার যেন সে ভোগ করতে পারে।’
রিপোর্টারের নাম 

























