ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

মিরপুরে ঈদের নামাজ শেষে ডা. শফিকুর রহমানের শুভেচ্ছা বিনিময়

রাজধানী ঢাকার মিরপুরে মনিপুর গার্লস হাইস্কুল মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। শনিবার সকাল ৮টায় এই জামাত অনুষ্ঠিত হয়।

নামাজের পূর্বে তিনি দেশবাসী ও বিশ্বমুসলিমের শান্তি ও সমৃদ্ধি কামনা করে একটি শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। ঈদের নামাজ শেষে ঢাকা-১৫ আসনের এই সংসদ সদস্য এলাকার সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, নায়েবে আমির আব্দুর রহমান মুসা সহ মহানগর ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়াও, ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকায় নিযুক্ত কূটনৈতিক মিশনের কূটনীতিকদের সঙ্গে এবং পরবর্তীতে বেলা ৩টা থেকে রাজনৈতিক নেতা ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা এবং কুশল বিনিময় করবেন ডা. শফিকুর রহমান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাণীদের প্রতি ভালোবাসা: মাছ ও ডিম খাওয়া নিয়ে অনুশোচনায় জয়া আহসান

মিরপুরে ঈদের নামাজ শেষে ডা. শফিকুর রহমানের শুভেচ্ছা বিনিময়

আপডেট সময় : ১০:৪৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬