ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

ঐক্যবদ্ধ হয়ে নতুন দেশ গড়ার আহ্বান জামায়াত আমিরের

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর মিরপুরের মনিপুর গার্লস হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ঈদ জামাতে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় অনুষ্ঠিত এই জামাতে তিনি হিংসা-বিদ্বেষ ভুলে নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জামাতে অংশ নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, দুনিয়া ও আখিরাতের জন্য জীবন গঠন করতে পারলেই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব। ঈদ জামাত শেষে তিনি ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য হিসেবে এলাকার সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, নায়েবে আমির আব্দুর রহমান মুসাসহ মহানগর ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবন ২৯ মিন্টো রোডে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে এবং পরবর্তীতে বেলা ৩টা থেকে রাজনৈতিক নেতা ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ডা. শফিকুর রহমান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধ নিয়ে সংবাদমাধ্যমের ওপর ক্ষুব্ধ ট্রাম্প, লাইসেন্স বাতিলের হুমকি

ঐক্যবদ্ধ হয়ে নতুন দেশ গড়ার আহ্বান জামায়াত আমিরের

আপডেট সময় : ১০:৪১:২২ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬