ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা বার্তা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার সন্ধ্যায় দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেন, “প্রিয় দেশবাসী ও বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশী ভাই-বোনেরা আসসালামু আলাইকুম। রহমত, মাগফিরাত ও জাহান্নাম থেকে মুক্তির মহান বার্তা নিয়ে মহান আল্লাহর পক্ষ থেকে রমজান এসেছিল। আল্লাহ রাব্বুল আলামীন তার অনুগত বান্দা-বান্দিদের রোজা রাখার তৌফিক দেওয়ায় মহান মা’বুদের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ।”

তিনি আরও বলেন, “আসমানে চাঁদ দেখা গিয়েছে, ইনশাআল্লাহ আগামীকাল (শনিবার) পবিত্র ঈদ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রিয় ভাই-বোনদেরকে আন্তরিক খোশ আমদেদ জ্ঞাপন করছি। শুভেচ্ছা জানাচ্ছি, দোয়া করছি। এক মাসের সিয়াম সাধনায় আল্লাহ তায়ালা আমাদের জীবনের সমস্ত গুনাহখাতা সরিয়ে দিন। আমাদেরকে তার প্রিয় বান্দা-বান্দিদের মধ্যে শামিল করে নিন। আল্লাহ তায়ালা এর বিনিময়ে আমাদের থেকে জাহান্নামকে দূরে সরিয়ে দিন। আমরা মহান আল্লাহকে ভালোবাসি, যারা জীবিত বা মৃত—আল্লাহ সবার প্রতি অনুগ্রহ দান করুন, তাদেরকে ক্ষমা করুন, তাদের প্রতি রহমশীল হন এবং তাদের জন্যও জাহান্নামকে হারাম করে দিন।”

জামায়াত আমির তার বার্তায় উল্লেখ করেন, “প্রিয় দেশবাসী ভাই-বোনেরা, রমজান মানুষকে শুধু উপবাস বা পিপাসার কষ্ট দিতে আসেনি। রমজান এসেছিল কল্যাণের বার্তা নিয়ে, নিয়ামত হিসেবে। আমরা কতটুকু সেই নিয়ামত হাসিল করতে পেরেছি, আল্লাহই ভালো জানেন। তবে মহান রবের দরবারে দোয়া ও বুকভরা আকুতি থাকবে, আল্লাহ তায়ালা এই রমজানের ইশারায় যাদেরকে তার প্রিয় বান্দা-বান্দি হিসেবে কবুল করেছেন, আমাদেরকেও যেন তাদের অন্তর্ভুক্ত করে নেন।”

তিনি বলেন, “রমজান এসেছিল মানুষকে সংযম শেখাতে, রমজান এসেছিল মানুষের মাঝে আল্লাহর ভীতি পয়দা করতে। সেই তাকওয়ার নিয়ামত যেন আল্লাহ বেশি বেশি করে দান করেন। যাদের অন্তরে ভয় আছে, তারা আল্লাহর সমস্ত সৃষ্টির পক্ষ থেকে বড় নেয়ামত। আল্লাহর ভয় যাদের অন্তরে নেই, তারা বেপরোয়া, নাফরমান হয়, তারা দুনিয়ায় বিপর্যয় সৃষ্টি করে এবং তাদের দ্বারা মানুষ কষ্ট পায়। আমরা সেই সমস্ত চরিত্রের লোকদের থেকে আল্লাহর আশ্রয় চাই।” পরিশেষে তিনি সবার মাঝে শ্রদ্ধা, ভালোবাসা, দায়িত্ববোধ তৈরি এবং হিংসা-প্রতিহিংসা দূর করার জন্য আল্লাহর কাছে দোয়া করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধ নিয়ে সংবাদমাধ্যমের ওপর ক্ষুব্ধ ট্রাম্প, লাইসেন্স বাতিলের হুমকি

ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা বার্তা

আপডেট সময় : ০৮:০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬