ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

ঈদের নামাজে এনসিপি শীর্ষ নেতাদের অংশগ্রহণের স্থান ও সময়সূচী

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ন্যাশনাল কনভেনশন পার্টি (এনসিপি)-এর শীর্ষ নেতারা দেশের বিভিন্ন স্থানে ঈদের জামাতে অংশ নেবেন। পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম রাজধানীর বেরাইদ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় নামাজ আদায় করবেন।

পার্টির সদস্য সচিব জনাব আখতার হোসেন রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের বরুয়াহাট রহমানিয়া ঈদগাহ মাঠে সকাল ৯টায় ঈদের জামাতে অংশ নেবেন। মুখপাত্র জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন।

মুখ্য সমন্বয়ক জনাব নাসীরুদ্দীন পাটওয়ারী জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন, তবে আবহাওয়া প্রতিকূল হলে তিনি সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিকল্প জামাতে অংশ নেবেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আরিফুল ইসলাম আদীব উত্তরার আজমপুর কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় এবং সংসদ সদস্য ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) জনাব হাসনাত আব্দুল্লাহ কুমিল্লার দেবিদ্বারের গোপালনগর কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৯টায় নামাজ পড়বেন।

মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) জনাব সারজিস আলম পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাখালদিঘিরহাট ঈদগাহ মাঠে সকাল ৯টায় এবং যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য জনাব আব্দুল্লাহ আল আমিন মাসদাইরে অবস্থিত নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায় নামাজ আদায় করবেন।

সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য জনাব আব্দুল হান্নান মাসউদ নোয়াখালীর হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের হাজী সোনামিয়া জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় এবং যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য জনাব আতিক মুজাহিদ কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাতে অংশ নেবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধ নিয়ে সংবাদমাধ্যমের ওপর ক্ষুব্ধ ট্রাম্প, লাইসেন্স বাতিলের হুমকি

ঈদের নামাজে এনসিপি শীর্ষ নেতাদের অংশগ্রহণের স্থান ও সময়সূচী

আপডেট সময় : ০৫:৫১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬