ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

ঈদ উৎসবে রবীন্দ্র সরোবরে গান গাইবেন আসিফ মাহমুদ

রাজধানীর রবীন্দ্র সরোবর প্রাঙ্গণে আজ থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী ঈদ উৎসব। নাগরিক উদ্যোগে আয়োজিত এই উৎসবের প্রথম দিনে দিনব্যাপী মেহেদী উৎসবের পর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ।

ঈদ উৎসব আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকার প্রাচীন নাগরিক ঐতিহ্য ও উৎসব সংস্কৃতি ফিরিয়ে আনার লক্ষ্যেই এই তিনদিনব্যাপী আয়োজন করা হয়েছে।

উৎসবের দ্বিতীয় দিনে, ঈদের দিন, হাইকোর্ট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য ঈদ মিছিল বের হবে, যা ঢাকার ঐতিহ্যবাহী ঈদ উদযাপনের ধারাকে স্মরণ করিয়ে দেবে। উৎসবের শেষ দিনে সোহরাওয়ার্দী উদ্যানে ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়েছে, যেখানে বিভিন্ন বয়সের মানুষের অংশগ্রহণে আকাশ রঙিন ঘুড়িতে ছেয়ে যাবে।

আয়োজকদের মতে, ঐতিহাসিকভাবে ঢাকায় ঈদ ছিল নাগরিক মিলন, সংস্কৃতি ও আনন্দ ভাগাভাগির এক বড় উপলক্ষ। সেই ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখেই নাগরিক অংশগ্রহণে এই ঈদ উৎসব আয়োজন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধ নিয়ে সংবাদমাধ্যমের ওপর ক্ষুব্ধ ট্রাম্প, লাইসেন্স বাতিলের হুমকি

ঈদ উৎসবে রবীন্দ্র সরোবরে গান গাইবেন আসিফ মাহমুদ

আপডেট সময় : ০৪:৪২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬