ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। এক বিবৃতিতে তিনি বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত সিয়াম সাধনার মাস শেষে আমাদের মাঝে সমাগত পবিত্র ঈদুল ফিতর। বাংলাদেশের বর্তমান অস্থির রাজনৈতিক পরিস্থিতি এবং বিশ্বজুড়ে মজলুম মানবতার আর্তনাদের মাঝে এবারের ঈদ আমাদের দ্বারে কড়া নাড়ছে।

এই আনন্দঘন মুহূর্তে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান স্বাধীনতা সংগ্রামের রক্তঝরা ‘৭১ থেকে শুরু করে বিভিন্ন সময়ে ন্যায়ের পথে চলতে গিয়ে, হক প্রতিষ্ঠার লড়াইয়ে যারা জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন, সেই সব মা-বোন ও ভাইদের। ফিলিস্তিন, ইরানসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে অশান্তি ও যুদ্ধের যে কালো মেঘ ছেয়ে আছে, তা আমাদের ঈদের আনন্দকে ব্যথিত করে। তবুও ঈদ মানেই সব বাধা পেরিয়ে সুখ-দুঃখ ভাগ করে নেওয়া, ঈদ মানেই সাম্য ও ভ্রাতৃত্বের এক অনন্য সোপান।

নূরুন্নিসা সিদ্দীকা বলেন, ‘আমাদের অঙ্গীকার হোক, যতদিন না আল্লাহর এই জমিনে ইনসাফ কায়েম হচ্ছে এবং প্রত্যেক নারী ও শিশু নিরাপদ ও ন্যায্য অধিকার ফিরে না পাচ্ছে, ততদিন আমাদের এই সংগ্রাম থামবে না। এবারের ঈদ হোক সেই শপথের দিন, যেখানে ত্যাগের বিনিময়ে আসবে আগামীর প্রকৃত মুক্তি।’ তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত ও সামাজিক ভেদাভেদ ভুলে আসুন আমরা একে অপরের পাশে দাঁড়াই। বিত্তবানেরা যেন সুবিধাবঞ্চিতদের ভুলে না যাই, কারণ ত্যাগের মাধ্যমেই ঈদের খুশি পূর্ণতা পায়। দেশবাসী ও বিশ্বের সব শান্তিকামী মানুষকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধ নিয়ে সংবাদমাধ্যমের ওপর ক্ষুব্ধ ট্রাম্প, লাইসেন্স বাতিলের হুমকি

ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের

আপডেট সময় : ১২:২৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬