ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

ঈদযাত্রার অব্যবস্থাপনা নিয়ে সরকারের সমালোচনা, ‘ফ্যাসিবাদ’ কায়েমের শঙ্কা জামায়াত আমিরের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবারের ঈদযাত্রায় নজিরবিহীন অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন। একইসঙ্গে তিনি প্রশ্ন রেখেছেন, বাংলাদেশ কি আবারও ফ্যাসিবাদের কবলে পড়তে যাচ্ছে? শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

শফিকুর রহমান তাঁর পোস্টে উল্লেখ করেন, ঈদে নাড়ির টানে ঘরে ফেরা সাধারণ মানুষের ওপর চরম জুলুম করা হয়েছে। তিনি বলেন, সারা বছর ধরে মানুষ একবুক প্রত্যাশা ও আনন্দ নিয়ে অপেক্ষায় থাকে আপনজনের সঙ্গে ঈদ উদযাপনের জন্য, কিন্তু এবার তাদের চরম ভোগান্তির শিকার হতে হয়েছে।

জামায়াত আমির দাবি করেন, বাংলাদেশ এবার ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনার সাক্ষী হয়েছে এবং এর দায়ভার অবশ্যই সরকারকে নিতে হবে। তাঁর মতে, সরকার গঠনের পরপরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর দেওয়া বক্তব্যই এই অব্যবস্থাপনার মূল ভিত্তি তৈরি করেছে। তিনি আরও বলেন, বাস মালিকেরা স্বাভাবিক ভাড়ার চেয়ে ঈদযাত্রায় কম ভাড়া নিচ্ছেন বলে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যাচার।

শফিকুর রহমান গভীর উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, জনগণের এই দুঃখ ও আফসোস দেখার কেউ নেই। তিনি প্রশ্ন তোলেন, প্রিয় বাংলাদেশ কি আবারও ফ্যাসিবাদের কবলে পড়তে যাচ্ছে? তাঁর হুঁশিয়ারি, যদি কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তবে জেগে ওঠা যুবসমাজ ও জনগণ তা বরদাশত করবে না। সময় থাকতে সাবধান হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় এই বিপর্যয়ের দায় সৃষ্টিকারীদেরই বহন করতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধ নিয়ে সংবাদমাধ্যমের ওপর ক্ষুব্ধ ট্রাম্প, লাইসেন্স বাতিলের হুমকি

ঈদযাত্রার অব্যবস্থাপনা নিয়ে সরকারের সমালোচনা, ‘ফ্যাসিবাদ’ কায়েমের শঙ্কা জামায়াত আমিরের

আপডেট সময় : ১১:০৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬