ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

পথশিশুদের মুখে হাসি ফোটালেন চবি ছাত্রদল নেতা জালাল সিদ্দিকী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৩৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস সংলগ্ন সুবিধাবঞ্চিত ও পথশিশুদের পাশে দাঁড়িয়েছেন শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল সিদ্দিকী। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকায় ২০ জন এতিম ও পরিচ্ছন্নতাকর্মীর সন্তানের মাঝে নতুন পোশাক বিতরণ করেন তিনি।

উপহার হিসেবে শিশুদের হাতে থ্রিপিস, পাঞ্জাবি ও শার্ট-প্যান্ট তুলে দেওয়া হয়। ‘এক টাকায় শিক্ষা’ উদ্যোগের মাধ্যমে এই কর্মসূচি পালন করা হয়। জালাল সিদ্দিকী জানান, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এই ক্ষুদ্র প্রয়াস।

পোশাক বিতরণকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জানান, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতেই এ ধরনের সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখা হবে। এই উদ্যোগের ফলে ঈদের আগে নতুন পোশাক পেয়ে শিশুদের মাঝে আনন্দের আমেজ লক্ষ্য করা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য বৈষম্য দূর করার আহ্বান আইনমন্ত্রীর

পথশিশুদের মুখে হাসি ফোটালেন চবি ছাত্রদল নেতা জালাল সিদ্দিকী

আপডেট সময় : ০৪:৩৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬