ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির হুঁশিয়ারি: লারিজানির খুনিদের কঠিন শাস্তি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৩৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানির হত্যাকারীদের চরম মূল্য দিতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নবনির্বাচিত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। বুধবার এক বিবৃতিতে তিনি এই সতর্কবার্তা উচ্চারণ করেন।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমে প্রকাশিত বিবৃতিতে মোজতবা খামেনি প্রয়াত লারিজানিকে একজন ‘বুদ্ধিমান ও অঙ্গীকারবদ্ধ ব্যক্তি’ এবং ইরানের রাজনৈতিক অঙ্গনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, এই ধরনের একজন বিশিষ্ট ব্যক্তির হত্যাকাণ্ড ইসলামের শত্রুদের কাছে তার গুরুত্ব এবং তাদের ঘৃণা কত গভীর, তা স্পষ্ট করে তোলে।

খামেনি জোর দিয়ে বলেন, ‘প্রতিটি রক্তের মূল্য রয়েছে, যা এই শহীদদের খুনিদের অচিরেই পরিশোধ করতে হবে।’

উল্লেখ্য, গত সোমবার রাতে তেহরানে ইসরাইলের হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি তার পুত্রসহ নিহত হন। একই দিনে পৃথক আরেকটি হামলায় দেশটির আধা-সামরিক বাহিনী বাসিজের প্রধান গোলামরেজা সোলাইমানও প্রাণ হারান।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে এক বিমান হামলায় ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিব নিহত হন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান খতিবের ইসরাইলি হামলায় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এটিকে ‘কাপুরুষোচিত হত্যাকাণ্ড’ বলে মন্তব্য করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর কঠোর নির্দেশ: লেবাননে হিজবুল্লাহর অবস্থানে ইসরায়েলের ‘জোরালো হামলা’

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির হুঁশিয়ারি: লারিজানির খুনিদের কঠিন শাস্তি

আপডেট সময় : ০১:৩৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬