বিশ্বের অন্যতম সুরক্ষিত শহর চীনের বেইজিংয়ে অবস্থিত একটি সুউচ্চ ভবনে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। গত শুক্রবার সংঘটিত এই দুর্ঘটনায় বিমানটির ধ্বংসাবশেষ ও অন্যান্য যন্ত্রাংশ ভবনটির নিচের রাস্তায় ছড়িয়ে পড়ে। আকস্মিক এই ঘটনায় ভবন ও রাস্তায় থাকা লোকজনের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা নিরাপদ আশ্রয়ের সন্ধানে দৌড়াতে শুরু করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ফুটেজে দেখা যায়, ১০৯ তলা বিশিষ্ট সিআইটিআইসি টাওয়ার থেকে বিমানের ধ্বংসাবশেষ নিচে পড়ছে। এই ঘটনার একটি ভিডিও আন্তর্জাতিক সংবাদমাধ্যম কর্তৃক যাচাই করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে আকাশচুম্বী ভবনটি থেকে ধ্বংসাবশেষ নিচে পড়ছে এবং মানুষ দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াচ্ছে।
ফুটেজে ভাঙা জানালা ও বিমানের একটি ছোট লেজের অংশের মতো ধ্বংসাবশেষ দেখা গেছে। ভবনটি বেইজিংয়ের ব্যস্ততম বাণিজ্যিক এলাকায় অবস্থিত। তবে এই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
রিপোর্টারের নাম 
























