ঢাকা ০৫:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

চীনের সামরিক বাহিনীতে দুর্নীতিবিরোধী অভিযান: আইনসভা থেকে ৬ জেনারেল বরখাস্ত

চীনের সামরিক বাহিনীতে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কঠোর দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযানের অংশ হিসেবে দেশটির শীর্ষ আইনসভা ন্যাশনাল পিপলস কংগ্রেস থেকে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে।

শুক্রবার রাতে ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনসভার মোট ১৩ জন সদস্যকে অপসারণ করা হয়েছে এবং একজন পদত্যাগ করেছেন। সামরিক বাহিনীর বাইরে অপসারিতদের মধ্যে দেশটির একজন সাবেক শীর্ষ আর্থিক নিয়ন্ত্রক এবং শিনজিয়াং প্রদেশের কমিউনিস্ট পার্টির সাবেক প্রধানও রয়েছেন।

আইনসভা থেকে বরখাস্ত হওয়া পিএলএ কমান্ডারদের কয়েকজনের বিরুদ্ধে আগে থেকেই তদন্ত চলার ইঙ্গিত ছিল। সেন্ট্রাল মিলিটারি কমিশনের ইকুইপমেন্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের জেনারেল জু জুয়েকিয়াং গত অক্টোবরে পার্টির একটি বড় বৈঠকে অনুপস্থিত ছিলেন। অন্যদিকে, ইস্টার্ন থিয়েটার কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল ওয়াং কাংপিং ওই বৈঠকে যোগ দিলেও পার্টির সেন্ট্রাল কমিটির পূর্ণাঙ্গ সদস্য পদে পদোন্নতির ক্ষেত্রে তাকে বাদ দেওয়া হয়েছিল।

অপসারিত অন্য কর্মকর্তাদের মধ্যে তিব্বত মিলিটারি কমান্ডের পলিটিক্যাল কমিসার লেফটেন্যান্ট জেনারেল ইয়িন হংক্সিংও রয়েছেন, যাকে গত আগস্টে পশ্চিমাঞ্চলে শি জিনপিংয়ের একটি আকস্মিক পরিদর্শনের সময় দেখা যায়নি। শুক্রবার অপসারিত হওয়া বাকি তিন কমান্ডার হলেন- ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের পলিটিক্যাল কমিসার জেনারেল লি ফেংবিয়াও, বিমান বাহিনীর পলিটিক্যাল কমিসার জেনারেল গুও পুক্সিয়াও এবং সাইবার স্পেস ফোর্সের লেফটেন্যান্ট জেনারেল ঝাং মিংহুয়া।

চীনের সামরিক বাহিনীর এই দুর্নীতিবিরোধী অভিযানে পলিটব্যুরোর সদস্যসহ ইতোমধ্যে ১০-অধিক সিনিয়র কমান্ডার পদ হারিয়েছেন। কারো কারো বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে, আবার কেউ কেউ কোনো ব্যাখ্যা ছাড়াই জনসাধারণের দৃষ্টির আড়ালে চলে গেছেন। ২০২২ সালের পার্টি কংগ্রেসে সেন্ট্রাল মিলিটারি কমিশনের যে সাতজন সদস্যের নাম ঘোষণা করা হয়েছিল, তাদের মধ্যে এখন মাত্র দু’জন বহাল আছেন—খোদ প্রেসিডেন্ট শি জিনপিং এবং পিএলএর দুর্নীতিবিরোধী প্রধান ঝাং শেংমিন। প্রেসিডেন্ট শি জিনপিং একাধিক অনুষ্ঠানে জোর দিয়ে বলেছেন, সামরিক বাহিনীতে দুর্নীতির বিরুদ্ধে এই লড়াই থামবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকের ভয়াবহ ঝুঁকি মোকাবেলায় জাতীয় ঐক্যের আহ্বান সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের

চীনের সামরিক বাহিনীতে দুর্নীতিবিরোধী অভিযান: আইনসভা থেকে ৬ জেনারেল বরখাস্ত

আপডেট সময় : ০৩:৪৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬