ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা মানা হবে না: জামায়াত আমির

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৩৪:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে ঈদ সমাগত। জাতি এমন এক সময়ে ঈদ উদযাপন করছে যখন দেশে ফ্যাসিবাদমুক্ত পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নতুন সরকার গঠিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, কেউ আর নতুন করে ফ্যাসিবাদী হয়ে ওঠার দুঃসাহস দেখাবে না এবং দেশবাসী ভয়ভীতিমুক্ত পরিবেশে চলাফেরা ও কথা বলার সুযোগ পাবে।

জামায়াত আমির আরও বলেন, জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নে দেশের রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে এবং গণভোটে ৭০% নাগরিক ‘হ্যাঁ’ ভোট দিয়ে এর পক্ষে ম্যান্ডেট দিয়েছে। তবে, এই সনদ বাস্তবায়নে সরকারের অনীহা লক্ষ্য করা যাচ্ছে, যা উদ্বেগের বিষয়। তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না। তাই সরকারি ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে জুলাইয়ের আকাঙ্ক্ষা দ্রুত বাস্তবায়নের মাধ্যমে গণমানুষের প্রত্যাশা পূরণ করুক।

ডা. শফিকুর রহমান বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে জাতি ফ্যাসিবাদমুক্ত পরিবেশ পেয়েছে, আল্লাহ তাদের শহীদ হিসেবে কবুল করুন। যারা পঙ্গুত্ববরণ করেছেন ও আহত হয়েছেন, তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি আরও বলেন, ঈদুল ফিতর মুসলমানদের জীবনে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে এবং ধনী-গরিব সব শ্রেণির মুসলমানদের মধ্যে নিবিড় ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ শুরু, কড়া সতর্কবার্তা ট্রাম্পের

জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা মানা হবে না: জামায়াত আমির

আপডেট সময় : ১২:৩৪:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬