ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) নিশ্চিত করেছে। যদিও এই ঘটনায় বিদ্যুৎ কেন্দ্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কেউ আহত হননি, তবে পারমাণবিক দূষণের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক সংবাদ সম্মেলনে বলেছেন, “বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সক্রিয় চুল্লির মাত্র কয়েক মিটার দূরে এই দায়িত্বজ্ঞানহীন এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য ক্ষেপণাস্ত্র হামলার আমরা তীব্র নিন্দা জানাই।” তিনি আরও জানান যে, বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত রুশ নাগরিকদের নিরাপত্তা সম্পর্কে রাশিয়া পূর্বেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করেছিল।
রিপোর্টারের নাম 
























