ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিশ্চিত করেছেন যে, দেশটির গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব নিহত হয়েছেন। সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ‘আমার প্রিয় সহকর্মী ইসমাইল খাতিব, আলী লারিজানি এবং আজিজ নাসিরজাদেহ, সেইসাথে তাদের পরিবারের কিছু সদস্য ও সঙ্গীদের কাপুরুষোচিত হত্যাকাণ্ড আমাদের গভীরভাবে শোকাহত করেছে।’
এর আগে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি এবং দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল। ইসরাইল পূর্বেই জানিয়েছিল যে, তারা রাতভর চালানো এক অভিযানে ইসমাইল খাতিবকে হত্যা করেছে।
রিপোর্টারের নাম 
























