ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

ছাত্রদলের নেতৃত্বে আসছে নতুন মুখ: সরাসরি কাউন্সিলের মাধ্যমে নির্বাচন চায় বিএনপি

সিলেকশনের পরিবর্তে সরাসরি কাউন্সিলের মাধ্যমে ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় এবং পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সংগঠনকে গতিশীল করতে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের তোড়জোড় চলছে।

বিএনপি সূত্রে জানা গেছে, সম্প্রতি ছাত্রদলের শীর্ষ নেতারা বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দলীয় প্রধান কাউন্সিলের মাধ্যমে ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্বাচনের তাগিদ দেন। একই সঙ্গে দেশের সব মহানগর-জেলাসহ ইউনিট কমিটিগুলো সাজানোর কথা বলেন। সবকিছু ঠিক থাকলে আগামী জুন-জুলাইয়ে ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হতে পারে।

জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন নেতৃত্ব গঠনের বিষয়ে বিএনপির ভেতরে তৎপরতা শুরু হয়েছে। নতুন নেতৃত্বে আসতে ছাত্রদলের সম্ভাব্য নেতারা এখন বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ ও লবিং-তদবিরে ব্যস্ত সময় পার করছেন। একই সঙ্গে কাউন্সিলে নেতা নির্বাচন করার সম্ভাবনা তৈরি হওয়ায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরা সারা দেশের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন। ইতোমধ্যে সংগঠনের শীর্ষ দুই পদে ডজনখানেক নেতার নাম আলোচনায় এসেছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, ছাত্রদলের নতুন কমিটি গঠনের ব্যাপারে এখনো কোনো আলাপ-আলোচনা হয়নি। এ ব্যাপারে তিনি কিছু জানেন না। কমিটির বিষয়টি সম্পূর্ণ হাইকমান্ডের এখতিয়ার বলে তিনি মন্তব্য করেন।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, সংগঠনের নতুন কমিটি হতে সময় লাগবে। তেমন তৎপরতাও তিনি দেখছেন না। ভবিষ্যতে সংগঠনের অভিভাবক বিএনপি চেয়ারপারসন তারেক রহমান যে দায়িত্ব দেবেন, তা পালন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

২০২৪ সালের মার্চে রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাছির উদ্দিন নাছিরকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এ কমিটির মেয়াদ শেষ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে সংগঠনটির ভরাডুবির পর তৃণমূলের নেতাকর্মীরা ছাত্রদলের কমিটি পুনর্গঠনের দাবি তুলেছেন। নেতৃত্বের দৌড়ে থাকা পদপ্রত্যাশীরা বিভিন্ন ক্যাম্পাসে শোডাউন, শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল আয়োজন এবং দলীয় কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন।

এদিকে ছাত্রদল নেতারা দাবি করেছেন, ফ্যাসিস্ট আওয়ামী আমলে ছাত্রদলের ওপর নানা নির্যাতন চালানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ শুরু, কড়া সতর্কবার্তা ট্রাম্পের

ছাত্রদলের নেতৃত্বে আসছে নতুন মুখ: সরাসরি কাউন্সিলের মাধ্যমে নির্বাচন চায় বিএনপি

আপডেট সময় : ১০:১৬:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬