ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ইউজিসির নতুন চেয়ারম্যান হিসেবে ড. মামুন আহমেদের দায়িত্ব গ্রহণ

বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মামুন আহমেদ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর ১৫তম চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী বুধবার তিনি এই পদে যোগ দেন।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বিদায়ী চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ নবনিযুক্ত চেয়ারম্যানের হাতে দায়িত্বভার হস্তান্তর করেন। এসময় ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মোঃ সাইদুর রহমান, প্রফেসর ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলামসহ কমিশনের বিভিন্ন বিভাগের পরিচালক, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আইন, ১৯৭৩ অনুসারে প্রফেসর ড. মামুন আহমেদকে আগামী চার বছরের জন্য এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে। গত ১৬ মার্চ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় এবং তার যোগদানের তারিখ থেকেই এই নিয়োগ কার্যকর হয়েছে। নিয়োগপত্রের শর্তানুযায়ী তিনি প্রচলিত বিধি মোতাবেক সকল বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধা ভোগ করবেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের এই কৃতী অধ্যাপক ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন এবং বর্তমান পদে যোগদানের পূর্বে দেড় বছরেরও বেশি সময় অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে এই দায়িত্ব পালন করেন। ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগ থেকে স্নাতক এবং ১৯৯১ সালে একই বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ড. মামুন আহমেদ। ১৯৯৬ সালের ২৮ মার্চ প্রভাষক হিসেবে তার শিক্ষকতা জীবনের শুরু হয়। পরবর্তীতে তিনি ১৯৯৭ সালে সহকারী অধ্যাপক, ২০০৪ সালে সহযোগী অধ্যাপক এবং ২০০৮ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োলজিক্যাল সায়েন্স ফ্যাকাল্টির ডিন হিসেবেও দায়িত্ব পালন করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণ: নিহত বেড়ে ১১, আশঙ্কাজনক অনেকে

ইউজিসির নতুন চেয়ারম্যান হিসেবে ড. মামুন আহমেদের দায়িত্ব গ্রহণ

আপডেট সময় : ০৯:৪৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬