ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

ঈদের ছুটিতে জনশূন্য নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি ইসলামী আন্দোলনের আহ্বান

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর-এর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, ঈদের ছুটিতে বহু নগরবাসী তাদের প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনের জন্য নিজ নিজ বাড়ির পানে ছুটে যায়। এই সময়ে রাজধানী অনেকটাই জনশূন্য হয়ে পড়ে। এই সুযোগকে কাজে লাগিয়ে অপরাধীরা, যেমন – চোর, ডাকাত এবং ছিনতাইকারীরা বাসা-বাড়ি ও রাস্তায় লুটপাট ও ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হতে পারে। তাই, এই জনমানবশূন্য নগরীর বাসিন্দাদের জান-মাল রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তিনি আহ্বান জানান।

তিনি আরও বলেন, সকল নাগরিকের ঈদ যাত্রা যেন নিরাপদ ও ভোগান্তিমুক্ত হয়, সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

বুধবার দুপুরে রাজধানীর উত্তরের ভাটারায় নগর উত্তর কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর আয়োজিত সুবিধাবঞ্চিত ও তৃণমূল পর্যায়ের দায়িত্বশীলদের মাঝে ‘ঈদের খুশি বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগর উত্তরের ভারপ্রাপ্ত সেক্রেটারি ইঞ্জিনিয়ার মুহাম্মাদ মুরাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতি মাছউদুর রহমান, ডাক্তার মুজিবুর রহমান, রাকিবুল ইসলাম, মুফতী আরমান হুসাইন, মুহাম্মাদ নাজমুল হাসান, মুফতি হাবিবুল্লাহ, মুফতি আব্দুল ওয়াজেদ প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ শুরু, কড়া সতর্কবার্তা ট্রাম্পের

ঈদের ছুটিতে জনশূন্য নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি ইসলামী আন্দোলনের আহ্বান

আপডেট সময় : ০৯:২৮:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬