ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শের ই বাংলা এ কে ফজলুল হক আবাসিক হলের ৪১৩ নম্বর কক্ষে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে হলের শিক্ষার্থীরা তাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

মৃত ওই শিক্ষার্থীর নাম কনিষ্ক মাঝি। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ঈদের ছুটিতে হলের অন্য শিক্ষার্থীরা বাড়িতে থাকায় কনিষ্ক একাই কক্ষে ছিলেন।

অন্য একটি কক্ষের এক শিক্ষার্থী কনিষ্কের কক্ষে নক করার পর সাড়া না পেয়ে আরও একজনকে ডেকে আনেন। দুজন মিলে আবার নক করলেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে জানালার কাঁচ ভেঙে তারা কনিষ্ককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে শিক্ষার্থীরা তাকে মৃত অবস্থায় দেখতে পায়।

এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পুলিশ আসার পর লাশ নামানো হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিতর্ক যেন জাহ্নবীর নিত্যসঙ্গী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ০৯:২৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬