চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নে বিএনপি-জামায়াত সংঘর্ষে নিহত দুই ভাইয়ের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন। মঙ্গলবার সকালে তিনি নিহতদের কবর পরিদর্শন করেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মোবারক হোসাইন নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং এই ধরনের সহিংস ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জড়িতদের শনাক্তে কাজ করছে এবং দ্রুত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। স্থানীয় জনগণও ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি জীবননগরে সংঘর্ষে গুরুতর আহত বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমান (৪২) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গত ১০ মার্চ মারা যান। এর আগে সংঘর্ষের দিনই তার বড় ভাই হাফিজুর রহমান (৪৫) নিহত হন। এই ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল।
রিপোর্টারের নাম 

























