ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

মোকাবিলা করার ঘোষণা মঞ্জুরুলের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

ক্রিকেটার জাহানারা আলম স্পষ্ট করে বলেছেন, মঞ্জুরুল ইসলাম ও নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদ তাকে যৌন হয়রানি করেছেন। এ নিয়ে তদন্ত কমিটি হয়েছে। যার বিরুদ্ধে অভিযোগ সেই মঞ্জুরুল সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরেছেন।

এ প্রসঙ্গে নিজের ফেসবুক অ্যাকাউন্টে মঞ্জুরুল বলেছেন, ‘বৃহস্পতিবার একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম আমার বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগ তুলেছেন। এরপর থেকে দেশ-বিদেশের সাংবাদিক ভাই-বোনেরা থেকে শুরু করে শুভাকাঙ্ক্ষী সবাই আমার বক্তব্য জানার চেষ্টা করছেন; যোগাযোগ করছেন। এ বিষয়ে আমার নীরবতা নিয়েও প্রশ্ন উঠেছে।’

মঞ্জুরুল বলেন, ‘অভিযোগের পর বিসিবি জেনেছে, একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ১৫ কার্যদিবসের মধ্যে সেই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে। নিঃসন্দেহে ভালো উদ্যোগ। বিসিবি ছাড়াও রাষ্ট্রীয়ভাবে যদি কোনও তদন্ত কমিটি গঠন হয়, আমি সেগুলোও মোকাবিলা করবো এবং আমার বক্তব্য তুলে ধরবো। এর আগে আমি এ বিষয়ে কথা বলা থেকে বিরত থাকছি।’

এছাড়া তিনি আরও যোগ করেন, ‘তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর প্রকৃত সত্য সবার সামনে আসবে আশা করছি। সে সময় পর্যন্ত অনুমাননির্ভর কোনও তথ্য প্রকাশ না করার জন্য সবার কাছে বিনীত অনুরোধ করছি। তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর আমি সবার সঙ্গে কথা বলবো।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রস্তাবিত বাজেটে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দ হ্রাস: ৫১ কোটি টাকা কমল

মোকাবিলা করার ঘোষণা মঞ্জুরুলের

আপডেট সময় : ১১:০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫