ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক ড. রইছ উদ্দীন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অষ্টম উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন ইসলামিক স্টাডিজ বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। মঙ্গলবার (১৭ মার্চ) তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। এর আগে গত সোমবার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তাকে পরবর্তী চার বছরের জন্য এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ প্রদান করেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫ অনুযায়ী রাষ্ট্রপতির সম্মতিতে এই নিয়োগ কার্যকর করা হয়েছে। বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী ড. রইছ উদ্দীন ১৯৭১ সালে সিলেটের বিশ্বনাথ উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন এবং ২০০৩ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

শিক্ষকতা জীবনে ড. রইছ উদ্দীন ১৯৯৭ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মজীবন শুরু করেন এবং ২০০৮ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান এবং শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। দেশি-বিদেশি জার্নালে তার ২৭টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা ও গবেষণার কাজে তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণ: নিহত বেড়ে ১১, আশঙ্কাজনক অনেকে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক ড. রইছ উদ্দীন

আপডেট সময় : ০৩:০৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬