ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর সরকার: ফরিদপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, নির্বাচনের পর অতি অল্প সময়ের মধ্যেই সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে শুরু করেছে। কৃষকদের জন্য ঋণ মওকুফ, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহায়তা এবং কৃষি কার্ড বিতরণের মতো উদ্যোগগুলো এরই প্রতিফলন। তিনি জোর দিয়ে বলেন, বর্তমান সরকার যা প্রতিশ্রুতি দেয়, তা অক্ষরে অক্ষরে পালন করে।

মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, সেখানে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। প্রয়োজনে তাদের দেশে ফিরিয়ে আনার সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে এবং কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে।

শামা ওবায়েদ আরও বলেন, এলাকার উন্নয়ন এবং জনগণের সেবা করাই তার মূল লক্ষ্য। রাজনৈতিক ভেদাভেদ ভুলে দলমত নির্বিশেষে সবার কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি আশ্বাস দেন যে, সংসদ সদস্য হিসেবে তিনি সালথা-নগরকান্দার প্রতিটি মানুষের অধিকার রক্ষায় সোচ্চার থাকবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ শুরু, কড়া সতর্কবার্তা ট্রাম্পের

প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর সরকার: ফরিদপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

আপডেট সময় : ০২:০২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬